খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪

খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মারিশ্যা জোন। মঙ্গলবার(০৩ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে ফাইনালে মহালছড়ি জোনকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় মারিশ্যা জোন।

শিরোপা মঞ্চে ম্যাচের পঞ্চম মিনিটে মঞ্জুরুল আলমের গোলে মারিশ্যা লিড পায়। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মঞ্জুরুল। মহালছড়ি প্রথমার্ধে গোল না পেলেও ৫৫ মিনিটে ব্যবধান কমায়। পরে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা গড়ালেও গোলের দেখা মেলেনি আর। ২-১ গোলে জয় নিশ্চিত করে মারিশ্যা জোন।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলকে ট্রফি সাথে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা দেয়া হয়। অনুষ্ঠানে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাকে ক্রেস্ট দেয়া হয়।

অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবলার মনিকা চাকমা ও জাতীয় অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক মোহাম্মদ আসিফকে খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার হিসেবে নগদ অর্থ দেয়া হয়।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card