শিক্ষাই জাতির মেরুদন্ড এ প্রতিপাদ্যকে সামনে রেখে অদম্য সাহসিকতা আর সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন অধ্যাপক আরমান। তিনি চকরিয়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালী তমিজিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র। এখন সেই মাদ্রাসারই ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে মনোনীত হয়ে পদোন্নতি পেয়েছেন।
জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের উত্তর মাইজ পাড়া এলাকার শিক্ষক পরিবারের সন্তান মো: রেজাউল করিম আরমান খুটাখালী তমিজিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৯৯০ সালে দাখিল, ১৯ ৯২ সালে আলিম ১৯৯৪ সালে ফাজিল এবং এ মাদ্রাসা হয়ে ১৯৯৬ সালে কামিল চট্টগ্রাম দারুল উলুম আলিয়া থেকে সব পরীক্ষার ১ম বিভাগে উত্তীর্ণ হন। সে সাথে চবি থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্সে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান ও মাস্টার্সেও ক্কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে চমক সৃষ্টির মাধ্যমে এলাকার সুনাম বয়ে এনেছেন।
১৯৯৭ সালে রামু উপজেলার গর্জনিয়া ফইজুল উলুম ফাযিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগ দান করে চার বছর এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন তৎকালীন সময়ে রামু উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের স্বীকৃতি লাভ করেছিলেন।
২০০১ সালে তমিজিয়া মাদ্রাসায় আরবী বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করে অদ্যাবধি পর্যন্ত কর্মরত। দীর্ঘ ২৪ বছর ধরে সফলতা ও সুনামের সাথে শিক্ষকতা করেন অধ্যাপক আরমান। সত্য যে, এই মাদ্রাসারই ছাত্র অধ্যাপক পরবর্তী এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে পদোন্নতি পেয়েছেন।
আরমান ঈদগাঁও ইউনিয়নে বৃহত্তর মাইজ পাড়া এলাকার এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী সামাজিক সংগঠন নাগরিক সংসদ (মানষ) এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর এমন সফলতার এলাকার মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
৯ই ডিসেম্বর মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রাহমাতুস সালামের অবসর জনিত কারনে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে মনোনীত হলেন ঈদগাঁওর মো: রেজাউল করিম আরমান।
নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা হল তিনি জানান, আগামীতে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে মাদ্রাসাকে সফলতার সাথে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
