খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: মজিদ এর গণসংযোগ ও লিফলেট বিতরণ

পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা: মো: আব্দুল মজিদ লস্কর ইউনিয়নে বিভিন্ন স্থানে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য রেখেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

শনিবার পাইকগাছার লস্কর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে বাইনতলা বাজারে লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে এম আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ আব্দুল মজিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আবুল কাশেম, কাজি মুজিবুর রহমান, মোস্তাকিম গাজী, আলমগীর হোসেন, আকিজ উদ্দিন বিশ্বাস, মনিরুজ্জামান মনি, আবু হুরায়রা বাদশা, নেফুর জোয়াদ্দার, ডা: সাম্মাদ, কেরামত আলী, মুরশিদ কাগুজী,শহিদুর রহমান, আবু হানিফ মিলন, সদরুজ্জামান, আনারুল জোমাদ্দার, হযরত জোমাদ্দার, আজিজ গাইন, খালিদুর রহমান, আল আমিন, মান্নান গাঈন, মোক্তার সরদার, আলম জোমাদ্দার, সাহেব আলী গাজী, নুরুজ্জামান মনা, রেজাউল গোলদার, কোব্বাত গাজী, জসিম মিস্ত্রি, ইদ্রিস ঢালী, শাহাবুদ্দিন গাজী, পূর্ন চন্দ্র সরকার, উত্তম, মনিরুল গাজী, আব্দুল সরদার, বাদশা সানা, বিকাশ সানা, মুজিবুর গাজী, শফিকুল সানা।

এনএএন টিভি  / তৃপ্তি রঞ্জন সেন