গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসন উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রনজিৎ কুমার সরকার, ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পিএসবি সিনিয়র কর্মকর্তা জয়ন্ত ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপাধ্যক্ষ উৎপল বাইন, জাকারিয়া, মীর নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল ওহাব, মিলি জিয়াসমিন, বিএনপি নেতা আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা, মোস্তফা মোড়ল, আব্দুল হোসেন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শুকুরুজ্জামান, মাও. আশরাফুল আলম, হুরায়রা বাদশা, এনজিও হাসান মিলন, শিক্ষক মনোতোষ বৈদ্য এসময় বীরমুক্তিযোদ্ধা গণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনএএন টিভি/ তৃপ্তি রঞ্জন সেন