গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা-শীর্ষক গাইবান্ধায় সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গাইবান্ধা জেলায় কর্মরত ৪৩ জন সাংবাদিক অংশগ্রহন করেন। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগীতায় গাইবান্ধা সার্কিট হাউজ কনফারেন্স রুমে ২৭ ডিসেম্বর বুধবার সকাল দশটায় এ কর্মশালাটি উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ নিজামুল হক নাসিম। সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণ বিধি নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।
উপস্থিত প্রশিক্ষনার্থীদের প্রশ্নোত্তর পর্ব শেষে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয় শীর্ষক বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহীম হোসেন ও জেলা তথ্য অফিসার হৃদয় মাহমুদ চয়ন। শেষে প্রশিক্ষনে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
উল্লেখ্য, গাইবান্ধার ৪৩ জন সাংবাদিকের মধ্যে রংপুর থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক প্রথম খবরের স্ট্যাফ রিপোটার গাইবান্ধা হিসাবে জেলার পলাশবাড়ী পৌর শহরের কৃতি সন্তান ও পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহন করেন। পলাশবাড়ী পৌর শহরের গণমাধ্যমকর্মীর মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপত্র হাতে পেলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম।
আরও পড়ুন :
- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেউ করেনি আ.লীগ ছাড়া: ওবায়দুল কাদের
- এ বিজয় কৃষক, শ্রমিক, জেলেসহ সকল জনতার বিজয়
- সব ধরনের প্রচার-প্রচারণা ও মিছিল ৫ দিন বন্ধ
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- তারাগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী
- চকলেটের লোভ দেখিয়ে শিশুকে নিপীড়ন
- মৌসুমেও দাম বাড়ছে আলুর , ক্ষুব্ধ ক্রেতারা
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- তেজগাঁওয়ে ট্রেনের আগুনের ঘটনায় কয়েকজন নজরদারিতে : র্যাব
