কক্সবাজারে চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৮ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকররিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান,
একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।
দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক খোকন কান্তি রুদ্র। তিনি জানান,
হারবাং এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারে পিকনিকে আসা জাকির ট্রাভেল ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান,
মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন :
- গাইবান্ধায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সনদপত্র পেলো ৪৩ সাংবাদিক
- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেউ করেনি আ.লীগ ছাড়া: ওবায়দুল কাদের
- মোহনগঞ্জ ট্রেনে আগুন, র্যাবের নজরদারিতে কয়েকজন
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার প্রচার-প্রচারনা এগিয়ে
- কুপিয়ে হাত বিচ্ছিন্নের পর মৃত্যু নিশ্চিত করতে বুকে গুলি
- ৭ই জানুয়ারি সকালে লাইন ধরে একটি করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান তথ্যমন্ত্রী’র
- বিএনপির অবরোধের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানে আজমেরী ওসমান
- মাঃ মুফতি আব্দুল কাদের মোল্লার মিনার মার্কার উঠান বৈঠক, গনসংযোগ
- মৌলভীবাজারে জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
- জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মূখে কালিমা লেপন করবে : তথ্যমন্ত্রী
- নোয়াখালীর ৬ আসনে চূড়ান্ত প্রার্থী ৩৪, শেষ দিনে ১০ প্রার্থীর প্রত্যাহার
- অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ

Comments are closed.