হুমকি দিয়ে আর ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, ‘একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছে জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য।
কিন্তু সরকার জনগণকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ভোট দেওয়াতে চায়।’
যেখানে মানুষের মন থেকে ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই, সেখানে হুমকি দিয়ে সে ভোটে নেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে।’
বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে দাবি করে রিজভী বলেন,
‘গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যেসব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি।’
মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে-মুখে মন্তব্য করে রিজভী বলেন,
‘অবৈধ সরকারের নেতাকর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আরও পড়ুন :
- কক্সবাজারে পিকনিক বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত ৪
- শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কেউ করেনি আ.লীগ ছাড়া: ওবায়দুল কাদের
- মোহনগঞ্জ ট্রেনে আগুন, র্যাবের নজরদারিতে কয়েকজন
- মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে একই উপজেলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী খুন
- মান্দায় নির্বাচনী সহিংসতা মামলায় আটক ৪
