কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে শাহ আলম নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। রবিবার ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলমের বাড়ি বরইতলী ইউনিয়নের পশ্চিম পাড়ায় বলে জানা গেছে।
জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে রেললাইনের ওপর হাঁটছিলেন শাহ আলম।
এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য হারবাং ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে চকরিয়ায় কোনো মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন :
- টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ব্যারিস্টার সুমনের শ্রদ্ধা
- চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- অভিনেত্রী হিমুর মৃত্যু, প্রতিবেদন দাখিল ১৪ ফেব্রুয়ারি
- ৫ মাস পর বিকালে বাসায় ফিরছেন খালেদা জিয়া
- এক বছরে ৭২টির বেশি সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়ন হুয়াওয়ের
- ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে
- ১১০ বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মায়ের সঙ্গে ভোট দিলেন পুতুল, সেলফি তুললেন রাদওয়ান মুজিব
- নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতা নিশ্চিত করছেন শেখ হাসিনা: দ্য গার্ডিয়ান
এনএএন টিভি / রিয়াদ উদ্দিন
