ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলেশা মার্টের চেয়ারম্যানকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও মামলা আছে।
এই মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার বিরুদ্ধে শতাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে সোপর্দ করা হবে।
সিআইডির দেওয়া তথ্যমতে, ২০২০ সালের ২৬ জুলাই আলেশামার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়।
প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশামার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের ৭ জানুয়ারি।
আরও পড়ুন :
- চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ১১টি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৪ ফেব্রুয়ারি
- ২৮৫ প্রতিবন্ধীকে প্রাথমিকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ
- পছন্দের পিএস না পেলেও এপিএস পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
- ৫ মাস পর বিকালে বাসায় ফিরছেন খালেদা জিয়া
- চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২ ফার্মেসির জরিমানা
- প্রবাসীকে স্যালুট দিয়ে এমপি হিসেবে কাজ শুরু করলেন ব্যারিস্টার সুমন
- ৯টি মামলায় জামিন হলেও কারাগারেই থাকতে হচ্ছে মির্জা ফখরুলকে
- ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি আজ
- ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

Comments are closed.