চায়ের রাজ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যেমনি পর্যটন নগরী, তেমনি আনারস,লেবু এসবের জন্য ও জুড়ী মেলা ভার। চায়ের পরই যে ফলটির জন্য দেশব্যাপী খ্যাতি রয়েছে শ্রীমঙ্গলের তা হলো আনারস। দূর-দূরান্ত বিভিন্ন পাহাড়,টিলা বেয়ে সংগ্রহ করে বাজারজাত এর পর বিক্রেতারা এসে কিনে নিয়ে যান এখানকার আনারস।

বর্ষা মৌসুম শুরু হওয়ায় শরীরে বৃষ্টি মেখে অপূর্ব সুস্বাদু হয়ে আছে এই আনারস।
মধুমাস ঘিরে শ্রীমঙ্গলের বাজারজুড়ে এখন প্রাকৃতিক তিন ধরনের আনারসের ছড়াছড়ি। মৌসুমি ফল হিসেবে আনারস এই চা শিল্পাঞ্চলে আপন শ্রেষ্ঠত্ব ধারণ করে আছে দেশব্যাপী সুনামের সাথে।
এখানকার আনারস খুবই সুস্বাদু ও মিষ্টি। এজন্য দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা আসেন মধু মাখা সুস্বাদু আনারস নিতে।
এনএএন টিভি / তিমির বনিক
