চুয়াডাঙ্গায় গরু গোসল করাতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে যুবকের মৃত্যু 

চুয়াডাঙ্গার জীবননগরে গরুর গোসল করানোর সময় বিদ্যুৎষ্পৃষ্টে সম্রাট হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 
আজ শ‌নিবার (৩০ মার্চ) বেলা সারে ৩ টার দি‌কে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
                       
মৃত সম্রাট একই গ্রামের বড় মসজিদ পাড়ার লিয়াকত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপু‌রের পর বৈদ্যুতিক মটর চালিয়ে পাইপ দিয়ে গোয়াল ঘরে গরুর গোসল করাচ্ছিল। অসাবধানতা বসত পানির পাইপ সহ বৈদ্যুতিক তারে হাত লাগে সম্রাটের। এ সময় বৈদ্যুতিকসকে গোয়াল ঘর থেকে ছিটকে পরে বাইরে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।
এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card