চুয়াডাঙ্গার জীবননগরে গাছের নিচে চাপা পড়ে সাইদুর (৩০) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠে বাগানে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন তিনি। নিহত সাইদুর রহমান উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গাজী পাড়ার মৃত মুনতাজের ছেলে।
উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস উদ্দিন জানান, সাইদুর
দীর্ঘদিন ধরে গাছ কাটা শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের ন্যায় আজ (রবিবার)
সকালে উপজেলার সন্তোষপুর গ্রামের প্রাইমারী স্কুলের সন্নিকটে তালেবের
বাগানে সে সহ ১১জন গাছকাটা শ্রমিক নিয়ে গাছ কাটতে যান। গাছ কাটার
একপর্যায়ে তিনি অর্ধেক কাটা শিশু গাছের নিচে বসেছিলেন। এ সময় হঠাৎ গাছটি
তাঁর উপর পড়ে তাকে চাপা দেয়। গাছটি তার বুকের ওপর এসে পড়ায় সে মারত্নক
আহত হন। স্থানীয় জনগন ও শ্রমিকরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায়
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল
অফিসার ইয়াসিন আরাফাত জানান, হাসপাতালে আনার আগেই গাছ কাটা শ্রমিকের
সাইদুর রহমান নামে মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জাবীদ হাসান বলেন, ঘটনার
সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না
থাকায় সাইদুরের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Comments are closed.