অদ্য ১১.০২.২০২৪ খ্রিস্টাব্দে জেলা উপজেলা প্রশাসন, সাঘাটা, গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

উক্ত ভ্রাম্যমান আদালতে-
(১) মেসার্স টপ ফ্যাশন, সাঘাটা বাজার, সাঘাটা, গাইবান্ধা-কাপড় পরিমাপে মেট্রিক
পদ্ধতির পরিবর্তে গজ একক ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১
ধারায় ৫০০০/- টাকা জরিমানাসহ ২টি গজ কাঠি জব্দ করা হয় এবং (২) মেসার্স অভি
কসমেটিকস, সাঘাটা বাজার, সাঘাটা, গাইবান্ধা প্রতিষ্ঠানটি নিষিদ্ধ ক্রিম (গৌরি ও
চাদনী) বিক্রয় করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৮/৪৫ ধারায় ২০০০/- টাকা
জরিমানাসহ দোকানে পাওয়ায় নিষিদ্ধ ক্রীম জব্দ করা হয়। মোট ২টি প্রতিষ্ঠানকে ৭০০০/-
(সাত হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বিজ্ঞ
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব মনোরঞ্জন বর্মন।
প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়,
রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) জনাব মোঃ আলমাস মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন
ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
