নরসিংদীর রায়পুরায় তুলাতুলি নতুন প্রজন্মের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ৯ম আসরটি ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে৷ রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের তুলাতুলি এলাকায় মেঘনার পাড়ে ফাইনালে ম্যাচে নিজামী টাইগার্সের প্রতিপক্ষ হয়ে মাঠে নামে মমতাজ উদ্দিন চেয়ারম্যান ফাউন্ডেশন টিম৷
নদীর পাড়ে মাঠের চারপাশে হাজারো দর্শকদের উপস্থিতিতে খেলাটি টানটান উত্তেজনায় রোমাঞ্চকর এক অনুভূতির সৃষ্টি করে দর্শকদের মনে৷ খেলা শুরু হওয়ার প্রথমার্ধে নিজামী টাইগার্সের খেলোয়ারদের পায়ের জাদুতে বল লাগে শহীদ মমতাজ উদ্দিন চেয়ারম্যান ফাউন্ডেশনের জালে৷ এরই মাধ্যমে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় নিজামী টাইগার্স৷ দ্বিতীয়ার্ধে দুটি পক্ষই খেলেছেন চমৎকারভাবে। খেলার নির্ধারিত ফুল টাইমে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে নিজামী টাইগার্সের খেলোয়ারদের বিজয়ী ঘোষনা করেন রেফারী। পরে চ্যাম্পিয়ন দলকে একটি টেলিভিশন পুরষ্কার দেওয়া হয়।
এর আগে গ্র্যান্ড ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন তুলাতুলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সোহেল আহমেদ। ভৈরব সিবিএ জব্বার জুট মিলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: কবির আহম্মেদ নিয়াজী এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হোসেন ভুইয়া।
তুলাতুলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান মাহমুদ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল জব্বার মিয়া, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রউফ, হাজী জিল্লুর রহমান, কাজী শাহ আলম, ফুল মিয়া, নিয়াজ মাহমুদ সরোয়ার, ইসহাক আহমেদ, আলাল ইসলাম, তুলাতুলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হামিদুল হক শামীম, মুছাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিফাত উদ্দিন ভূঁইয়া রিংকু, মুছাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রতন মিয়া সহ আরো অনেকে।
এনএএন টিভি / বশির আহমেদ মোল্লা

Comments are closed.