চুয়াডাঙ্গায় চাল, ডাল, তৈল, প্রভৃতি স্বল্পমূল্যে বি‌ক্রি কর‌ছে পুনাক

চুয়াডাঙ্গায় ২৫ টাকা কে‌জি চাল, ৪০ টাকা কে‌জি ডাল, ৮০ টাকা কে‌জি সয়া‌বিন তৈল, ৬৮ টাকা কে‌জি চি‌নি, ১৫ টাকা কে‌জি আলু, ২৮ টাকা কে‌জি পেয়াজ, ৫০ টাকা কে‌জি ছোলা, ৬৪ টাকা কে‌জি মু‌ড়ি, ৪৫ টাকা কে‌জি বেশন ও ৮৫ টাকা কে‌জি মূ‌ল্যে খেজুর ‌বি‌ক্রি কর‌ছে পু‌লিশ নারী কল্যান সমিতির (পুনাক)।
   
পবিত্র রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় পু‌লিশ নারী কল্যান সমিতির (পুনাক)  আয়োজনে সপ্তাহব্যপী সাশ্রয়ী এ মূল্যে প্রান্তিক নারীদের মাঝে এসব নিত্যপন্য বিক্রি করা হ‌চ্ছে।
আজ র‌বিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ১০০ দুস্থ অসহায় প্র‌তিব‌ন্ধি নারী‌দের মা‌ঝে সাশ্রয় মূ‌ল্যের এই  পন্য সামগ্রী বি‌ক্রি করা হয়।
এর আ‌গে র‌বিবার (১৭ মার্চ) আনুষ্ঠা‌নিক ভা‌বে কার্যক্রমের উদ্বােধন করেন চুয়াডাঙ্গা পু‌লিশ নারী কল্যান সমিতির (পুনাক) সভানেত্রী পুলিশ সুপার পত্নি জান্নাতুল ফেরদৌস।
     
এসময় পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রান্তিক নারীদের মাঝে বাজার মূল্যের অর্ধেক দামে সপ্তাহব্যাপী ১০ রকমের পণ্য বিক্রয় করা হবে। প্রথম দিনে ১০৫ জন প্রান্তিক নারীদের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। দ্বি‌তীয় দিন আজ সোমবার (১৮ মার্চ) থেকে প্রতিদিন বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এসব পণ্য বিক্রি। এই সময়ের মধ্যে যতজন প্রান্তিক নারী পণ্য ক্রয় করতে আসবে সবাইকে সাশ্রয় মূল্যে পণ্য দেওয়া হবে।
তি‌নি আ‌রো জানান, চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যান সমিতির নিজস্ব তহবিল থেকে চাল ২৫ টাকা, ডাল ৪০টাকা, তৈল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা এবং খেজুর ৮৫ টাকা কেজি দরে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে।
       
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুনাকের সাধারণ সম্পাদক জােবাইদা আক্তার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: হুমায়রা আক্তার প্রমুখ।  #  #
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ