চুয়াডাঙ্গায় নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা

চুয়াডাঙ্গা পৌর শহরের নিচের বাজারে নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ৮ মে বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৪বস্তা ভেজাল শিশু খাদ্য জব্দ এবং ৭ দিনের জন্য বন্ধ করা হয় ওই প্রতিষ্ঠান।

অভিযান সূত্রে জানা যায়, গােপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নিচের বাজারে অভিযান পরিচালন করা হয়। এসময় মেসার্স তাজমুল স্টাের নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমানে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর শিশু খাদ্য পাওয়া যায়। পরে নকল ও ভেজাল শিশু খাদ্য বিক্রয় করা অপরাধে মেসার্স তাজমুল স্টােরের মালিক তাজমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৪ বস্তা ভেজাল শিশু খাদ্য এবং ৭ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয় ওই প্রতিষ্ঠান। তিনি আরো জানান, পরে জব্দকৃত ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, সদর স্যানেটারী ইনসপেক্টর, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহমান সহ জেলা পুলিশের একদল সদস্য।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ