চুয়াডাঙ্গায় বিএন‌পির প্রয়াত সভাপ‌তির স্বর‌ণ সভা ও দোয়া অনু‌ষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস্য ও আলমডাঙ্গা উপ‌জেলা বিএন‌পির প্রয়াত সভাপ‌তি মৃত আব্দুল জব্বার বাবলুর স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
শুক্রবার বিকেল ৪ টায় আলমডাঙ্গা পান্না ক‌মিউ‌নি‌টি সেন্টারে চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির আ‌য়োজনে এই  স্বরণ সভা ও দোয়ার অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।
এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, কেন্দ্রীয় বিএন‌পির খুলনা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক অ‌নিন্দ্য ইসলাম অ‌মিত।
প্রধান বক্তা ছি‌লেন, কেন্দ্রীয় বিএন‌পির উপ কোষাধাক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির আহ্বায়ক মাহমুদ হাসান খাঁন বাবু।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, চুয়াডাঙ্গা জেলা বিএন‌পির সদস্য স‌চিব শরীফুজ্জামান শরীফ।
আলমডাঙ্গা উপ‌জেলা বিএন‌পির সি‌নিয়র সহ সভাপ‌তি আক্তার হো‌সে‌নের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, আলমডাঙ্গা উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক আ‌মিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএন‌পির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
এছাড়া আ‌রো বক্তব্য রা‌খেন চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপ‌জেলা বিএন‌পির বি‌ভিন্ন অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতুবুন্দ।
শামসু‌জ্জোহা পলাশা/ এনএএন টিভি

Share this news as a Photo Card