চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পাওয়ারট্রলি চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাঠালতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত
বিল্লাল হোসেন (৩০) চিকিৎসাধিন অবস্থায় মারাগেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে রাজশাহী মেডিকেলে চিকিৎসারত বিল্লাল মারা
যায়। সে উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের খাল পাড়ার মোঃ
বজুলের ছেলে।

গত ২৯ জানুয়ারী সোমবার সকাল ৭ টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কের কাঁঠালতলা
নামক স্থানে বিচালি বোঝায় পাওয়ারট্রলি সড়কের পাশে বাবলা গাছের সাথে
ধাক্কা মেরে বিল্লাল হোসেন ও ২ ফারুক আলি জন গুরুতর আহত হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই মর্মে রাজশাহী
থানায় আবেদন করে বিনা ময়না তদন্তে বিল্লালের মরদেহ শুক্রবার বিকেলে
গ্রামে নিয়ে আসে।

 

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ