দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ ও ২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীরা ভোটে জয় লাভ করেছেন।
বেসরকারি ফলাফলে চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ৯৬ হাজার ২শ ৬৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়াল পেয়েছেন ৭২ হাজার ৭শ ৬৮ ভোট।
বিজয়ী প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ২৩ হাজার ৪শ ৯৮ ভোটের ব্যবধান জয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা ১ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৮১ টি। ভোট প্রদানের হার ৩৪ শতাংশ।
বেসরকারি ফলাফলে চুয়াডাঙ্গা ২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আলী আজগর টগর পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসেম রেজা পেয়েছেন ৬০ হাজার ৮ শ ৪৪ ভোট।
বিজয়ী প্রার্থী আলী আজগর টগর ৪৮ হাজার ৭শ ০৪ ভোটের ব্যবধান জয়ী হয়েছেন। চুয়াডাঙ্গা ২ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭৩ টি। ভোট প্রদানের হার ৩২ শতাংশ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা রবিবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১ টায় বেসরকারি এই ফলাফল ঘোষনা করেন।
আরও পড়ুন :
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে
- ভোটারদের হাতে-পায়ে ধরেও ভোট কেন্দ্রে আনতে পারেনি: গণতন্ত্র মঞ্চ
- নোয়াখালী-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিলেন ওবায়দুল কাদের
- ১১০ বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বেসরকারি প্রা. বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
- সাতক্ষীরায় স্ত্রীর সাথে বিরোধে শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা
- গাইবান্ধায় বাস ও বিজিবি টহল পিকআপের সংঘর্ষে আহত ৮

Comments are closed.