সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে।

রাজধানীর গুলশানে ওইদিন সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-২৩ নম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর, সোমবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card