বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান ও আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম ৫৪ দিন ধরে অনুপস্থিত রয়েছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছুটি মঞ্জুর ছাড়াই তারা ৫৪ দিন অনুপস্থিত থেকেছেন, তবু বেতন পাচ্ছেন, দাবি অধ্যক্ষ আব্দুর রহমানের।
প্রধান শিক্ষক মনজু আরা বেগম আদমদীঘি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। স্বামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, আর ছেলে সাবেক এমপি খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।
শেখ হাসিনার দেশত্যাগের পরপরই তারা সপরিবারে পালিয়ে যান। তিনি ৫৪ দিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত।
অধ্যক্ষ আব্দুর রহমান উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। সরকার পতনের পর থেকেই তিনি কলেজে অনুপস্থিত।
তিনি চিকিৎসা ছুটি চেয়ে আবেদন দেন। কিন্তু পাননি, এর পরও রয়েছেন স্বপদে বহাল। পেয়েছেন গত আগস্ট মাসের বেতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতির কাছে একটি লিখিত আবেদন দেওয়া হয়।
তারা তার স্থায়ী বহিষ্কার চেয়েছেন। এরই মধ্যে ৫৪ দিন কলেজে অনুপস্থিত থেকেও স্বপদে বহাল তিনি।
এনএএন টিভি / শাহিন আলম
