জমে উঠে ঈদগাঁওর ৯ মার্কেটে ঈদের কেনা কাটা, ব্যস্ত নারী-পুরুষ

আর কটা দিন অপেক্ষা পবিত্র ঈদুল ফিতর। এরই মাঝে ধীরে ধীরে জমে উঠছে ঈদগাঁওর ঈদবাজার এখন শপিংমল,ছোট-বড় মার্কেটে মানুষের ভিড়। বিপণী বিতান ছাড়া ফুটপাত দোকান গুলোতেও কেনাকাটার মহাউৎসব চলছে। দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কক্সবাজারের ঈদগাঁও বাজারে পবিত্র রমজানের মধ্য ভাগ থেকে শুরু হয় ঈদের কেনাকাটা।

নিউ মার্কেট,রহমানিয়া মার্কেট,হাজী মার্কেট বেদার মার্কেট,মাতবর সুপার মার্কেট, নুর-এ সখিনা মার্কেট,মসজিদ মার্কেট ও বাজারের আলোচিত পশ্চিমগলি খ্যাত সব কাপড়ের দোকানসহ ডিসি সড়কের পাশঘেষে ও নানা পয়েন্টে অবস্থানরত ফুটপাত দোকানে এখন নারী-পুরুষসহ সব বয়সী মানুষের ভিড় যেন লক্ষনীয়। জমে উঠেছে ৯টি মার্কেটে ঈদের কেনাকাটা। সবার দৃষ্টি পছন্দ,প্রিয় জিনিসের দিকে। কেউবা ঘুরে ঘুরে মানসম্মত জিনিস দেখছেন,আর কেউ কেউ পোষাক কিনছেন।

তবে ব্যবসায়ীরা জানান, রমজানের মধ্যভাগ থেকে ক্রেতারা এখন বাজারমুখী। ঈদবাজার পুরুষ ক্রেতাদের চাহিদায় প্যান্ট,পাঞ্জাবি, টি-শার্ট, শর্ট-শার্টসহ সব আধুনিক পোশাক।নারীরা যুগের সাথে তাল মিলিয়ে কাপড় নিয়ে ব্যস্ত। শাড়ি দোকানগুলোতে ক্রেতাদের সমাগম বৃদ্ধি। পোষাক অনুযায়ী দাম নিচ্ছে বিক্রেতারা। পোশাক কিনতে কজন ক্রেতা জানান, এবার মার্কেটগুলোতে কদর বেড়ে দেশী বিদেশী কাপড়ের। দাম চড়া রয়েছে। ফ্যাশনের ক্ষেত্রে কিছুটা নতুনত্বও এসেছে।

তবে বিপনী বিতানের পাশাপাশি ফুটপাতের ভ্রাম্যমান দোকানগুলোতে মিলছে মানানসই কাপড় চোপড়। ক্রেতাদের সরব উপস্থিতি ও কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে। ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দের কেনাকাটা সারতে ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। সেই সঙ্গে সাধ ও সাধ্যেরও হিসাব কষছেন। বিশেষ করে দুপুর বেলা ও ইফতারের পরবর্তী ফুটপাতসহ মার্কেটগুলো জমজমাট হয়ে ওঠে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে মার্কেট, শপিংমলগুলোকে বাহারি সাজে সাজান ব্যবসায়ীরা।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card