জীবনের ঝুকি নিয়েও ছবি তোলতে হয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে- আজমত আলী
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় শহরের চাষাড়াস্থ এসোসিয়েশনের র্কাযালয়ে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও যুবলীগ নেতা আলহাজঃ মোঃ আজমত আলী। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রহিমউদ্দিন, নজরুল ইসলাম ও ডালিম। অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকীসহ উপস্থিত ছিলেন সহ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক কাইয়ুম খান, প্রচার সম্পাদক শহিদ হোসেন, কার্যকরি সদস্য আমির হোসেন ও বিশলা আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আজমত আলী বলেন, ফটো সাংবাদিকতা অত্যন্ত ঝুকিপূর্ন পেশা। যে কোন সময় ঘটনা দূর্ঘটনার ছবি তোলার জন্য জীবনের ঝুকি নিতে হয়। ছবির মাধ্যমে একটি সংবাদ পূর্নতা পায়। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে। শীর্তাত অসহায় গরীব দুঃখী মানুষকে কম্বল দেয়াতে তারা অনেক উপকৃত হয়েছেন। আমাদের সমর্থবানদের এই তিব্র শীতে গরীবদের শীতবস্ত্র বিতরন করা
উচিৎ।
আরও পড়ুন :
- নিখোঁজ ফয়েজ রানার সন্ধান চায় পরিবার
- আওয়ামী লীগ তামাশার নির্বাচন করছে—বিএনপির বক্তব্যের জবাব দিলেন আইনমন্ত্রী
- জাতীয় সমাজসেবা দিবসে স্বেচ্ছাসেবক ও উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ
- কুকুরমারা, শিয়ালমারীসহ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন
- ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা করায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
- মাটিরাঙার তাইন্দংয়ে নৌকার পথসভায় হাজারো মানুষের ঢল
- প্রার্থী-জাতীয় নেতাদের হত্যায় ‘কিলিং এজেন্ট’ তৈরি করছে: ওবায়দুল কাদের

Comments are closed.