ঢাকার ধামরাইয়ে একটি গরুর খামারে সকালে খাবার দেওয়ার ১৫ মিনিটের ব্যবধানে ১১টি গরু মারা গেছে।
সোমবার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের কাজীপাড়া এলাকার ববালিয়া এগ্রো ফার্মে এ ঘটনা ঘটে।
এছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছে আরও পাঁচটি গরু। বিষয়টি নিশ্চিত করেছেন ফার্মের মালিক আসাদুজ্জামান খান।
খামারের মালিক জানান, সকালে খাবার দেওয়ার পর থেকে একে একে গরুগুলো মারা যায়।
আমরা গত দুই বছর ধরে একই ধরনের খাবার পরিমাণ মতো গরুকে খাওয়াচ্ছি।
মারা যাওয়ার সময় প্রতিটা গরুর পায়খানার রাস্তা দিয়ে রক্ত দেখা গেছে।
১১টি গরুর মধ্যে তিনটি ষাঁড়, আর বাকিগুলো বকনা ও গর্ভবতী গরু। যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
খামারের পরিচর্যাকারী সাদ্দাম হোসেন জানান, প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় আমি গরুগুলোকে খাবার দেই।
খাবার খাওয়ার সময় সব গরু স্বাভাবিক ছিল। খাবার খাওয়ানো শেষ করে আমি বাড়ি যাই। এর পরই গরুগুলো মারা যাওয়ার খবর পাই।
এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম জামান জানান,
আমি এবং ভেটেরিনারি সার্জন দুজনই ঢাকাতে কো-অর্ডিনেশন মিটিংয়ে আছি।
ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠানো হচ্ছে। তিনি সেখানে গিয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন।
তিনি আরও বলেন, আমার ধারণা নাইট্রেট পয়জনিং হতে পারে।
বর্ষাকালীন ঘাসে প্রচুর নাইট্রেট থাকে, এজন্য নাইট্রেট পয়জনিং হয়।
এর কারণে একসঙ্গে অনেক গরু মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন :

Comments are closed.