২ ও ৩ নভেম্বর (রবিবার ও সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত তালুকদার, মীর, বেপারী, রাঢ়ী, খান, বেগ, শেখ, ছৈয়াল, দাস, গাজী, হাওলাদার, মোল্লা, চৌকিদার, মাতাব্বর, সরকারসহ বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং তারেক রহমানের ৩১ দফা বার্তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন হানারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন গাজী,যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু গাজী,সৈয়দ হাওলাদার,সাবেক সিনিয়র সহ-সভাপতি কালু বেপারী,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু বেপারী,ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাহবুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।তারা চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।গণসংযোগকালে যুবদল নেতা বিল্লাল হোসেন গাজী বলেন,
“বিএনপি একটি সুশৃঙ্খল ও আদর্শিক দল। শহীদ জিয়ার হাতে গড়া এ দলের নেতৃত্বে ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন তারেক রহমান। সেই ধারাবাহিকতায় আমরা ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
মোঃ কামরুল ইসলাম/এনএএন টিভি
