সাতক্ষীরার তালা উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় জনতা। আহত শেখ শাহিন খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে মৃর্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেটকারের ভিতর থেকে অচেতন অবস্থার উদ্ধার করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫) উদ্ধার করা হয়েছে । প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
- আরও এক মামলায় জামিন পেলেন আমীর খসরু
- মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে ৮ জন গ্রেফতার
- মাশরাফি কি অষ্টম বারের মতো হাঁটুতে অস্ত্রোপচার করাচ্ছেন?
- স্থানীয় সরকার নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে নমনীয় থাকতে পারে বিএনপি
- চাঁপাইনবাবগঞ্জে পুনাক এর উদ্যোগে কম্বল বিতরণ
- খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৫ ফেব্রুয়ারি

Comments are closed.