সাতক্ষীরার তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৭ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব সহ ৪ সদস্য পদত্যাগ করেছেন। এই কমিটির আহবায়ক আওয়ামীলীগ পরিবারের সদস্য হওয়ায় এবং প্রকৃত ত্যাগী, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ কারীদের সঠিক মূল্যায়ন না করায় পদত্যাগ করেছেন তারা। পদত্যাগকারীরা হলেন, যুগ্ম আহবায়ক মমতাজ বেগম, আফরোজা বিশ^াস, শিরিনা ও সদস্য সচিব শিরিনা সুলতানা।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে সাংবাদিকদের পদত্যাপ পত্র সরবরাহ করেন তারা।
ভিডিও বার্তায় তারা বলেন, তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক কমিটির আহবায়ক মেহেরুন নেছা মিনি আওয়ামীলীগ পরিবারের সদস্য। তার শ^শুর, ভাই, চাচা শ^শুর আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তার ভাই ছাত্রলীগের সক্রিয় কর্মী। আমাদের পক্ষে তার নেতৃত্ব মানা সমীচিন নয়। আমরা দীর্ঘদিন আওয়ামীগের বিপক্ষে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। শারিরীক ও মানষিক ভাবে লাঞ্চিত হয়েছি। এসময় এই আহবায়ক কে কখনো রাজপথে দেখা যায়নি। সে কোনো আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেনি। বরং আওয়ামীলীগের সাথে আতায়াত করে ছেলের চাকরী নিয়েছেন।
এই কমিটি তে আমাদের সিনিয়ারদের যথাযথ মূল্যায়ন না থাকায় এই কমিটি থেকে পদত্যাগ করেছি। সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি বলেন, তালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। এখন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এখানে যারা সাংগঠনিক ভাবে ভালো করবে পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে তাদের কে দায়িত্ব দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ তালা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের ৭ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক গঠন করা হয়।
এনএএন টিভি / সেলিম হায়দার
