দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।” এসো দেশ বদলায় পৃথিবী বদলায়” এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গণে এই ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকা মোছাঃ ফাহমিদা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। সংক্ষিপ্ত আলোচনায় এসময় তিনি বলেন তারুণ্যের উৎসব মূলত তরুণদের ভূমিকাকে ফোকাস করা হচ্ছে। আমরা সকলেই জানি তারুণ্য বা তরুণ বয়স আসলে কী? তারুণ্য হল ছলছলে চনমনে বয়স, খেলাধুলার বয়স, লেখা পড়ার বয়স, আমি আশা করব আমার সামনে উপস্থিত প্রতিটি তরুণ তরুণী আজকে যে শপথ বাক্য পাঠ করল এর মাধ্যমে ভালো পথে থেকে নিজের জন্য এবং দেশের জন্য ভালো কিছু করে সমাজ এবং নিজের পিতা মাতার মূখ উজ্জ্বল করবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম বজলুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম,দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি ইনস্ট্রাকটর ডা.হাফিজুর রহমান কাজল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির মুখপাত্র তামান্না খাতুন, যুগ্ন- আহবায়ক সিরাজুম মনিরা।
এনএএন টিভি / হাফিজুর রহমান কাজল
