দীঘিনালা সিঅ্যান্ডবি’র মাঠ থেকে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা থেকে দেশিয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা উপজেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সিঅ্যান্ডবি) পরিত্যক্ত মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া। তিনি বলেন, উপজেলার কবাখালী ইউনিয়নের সাজেক সড়কের পাশে সিঅ্যান্ডবির পরিত্যক্ত মাঠে কয়েকজন দুষ্কৃতিকারীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে সাজেক সড়কের পাশে সিঅ্যান্ডবির পরিত্যক্ত মাঠ থেকে ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card