জীবনের প্রয়োজনে জীবনের প্রয়োজন এই স্লোগানকে সামনে রেখে আলিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম সুমন এর উদ্যোগে আলিফ লুংঙ্গি শিক্ষা উৎসব ২০২৪ উপলক্ষে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ সালের এস এসসি ও সমমান ও পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ নরসিংদী ড্রিম হলিডে পার্কে সারাদিন ব্যাপী ৩ হাজার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণী অনুষ্ঠানের প্রথম পর্বে আলোকিত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলার জন্য স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা শিক্ষক সমিতির সভাপতি শিক্ষার জাদুকর ড. মশিউর রহমান মৃধা। এ সময় আরোও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক আসাদুল হক, বিশিষ্ট শিল্পপতি মানবিক আল আমিন রহমান, বোখারি লুঙ্গির মালিক আসাদুজ্জামান আসাদ,নরসিংদী আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক মঞ্জীল ইমিল্লাত। পরে বিকালে জিপিএ-৫ প্রাপ্ত ৩ হাজার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমানত শাহ লুঙ্গির মালিক আলহাজ¦ হেলাল উদ্দিন, আলিফ লুংঙ্গির ব্যবস্থাপক জহিরুল ইসলাম সুমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমরা নরসিংদী বাসী পত্রিকার সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক তৌকির আহমেদ।
বশির আহম্মদ মোল্লা
