নরসিংদীতে ইসকন রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে বিশাল র‌্যালী

ইসকন রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে নরসিংদীতে ভজন কীর্তন সনাতন ধর্মের উপর আলোচনা সভা বিশাল র‌্যালীটি শুভ উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রোববার (৭ জুলাই) বিকাল নরসিংদী পৌরসভার,হেমন্ডশাহ মোড়,বহুপুর থেকে ইসকন রথযাত্রা মহোৎসব পালন উপলক্ষ্যে বিশাল র‌্যালীটি পৌরসভা বিভিন্ন রাস্তা ঘুরে উৎসব মুখর পরিবেশে পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শহর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার সাবেক মানবিক মেয়র, করোনা যুদ্ধা,জনপ্রিয় নেতা আলহাজ মো: কামরুজ্জামান কামরুল। রথযাত্রা উপলক্ষ্যে বিশাল র‌্যালীটি শুভ উদ্ধোধন করেছেন নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ আমজাদ হোসেন বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অনিল চন্দ্র ঘোষ ও সেক্রেটারী সুব্রুত কুমার দাস, হিন্দু বৌদ্ধ ঐক্যপরিষদের সভাপতি রঞ্জন কুমার সাহা,নরসিংদী প্রেসক্লাব সাবেক সভাপতি মাখন দাস, নরসিংদী শহর পূজা উযাপন কমিটির সভাপতি বিনয় সাহা ও
রাজীব সাহা, শহর পূজা উযাপন কমিটির সাবেক সভাপতি বাবু শ্যামল সাহা
প্রমুখ।

জানাগেছে, হিন্দু সম্প্রদায়ের সুখে দু:খের প্রাণের মানুষ জাতীয় স্বর্নপদক প্রাপ্ত নরসিংদীর মেয়র জনবন্ধু শহীদ লোকমান হোসেন এর আমল থেকে সাহসের সাথে ঐক্যবন্ধভাবে নরসিংদীতে রথযাত্রাটি পালন করে আসছে এর ধারাবাহিকতায় নরসিংদী শহর আওয়ামী
লীগ সভাপতি,সাবেক মানবিক মেয়র,করোনা যুদ্ধা,জনপ্রিয় নেতা আলহাজ মো: কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ আমজাদ হোসেন বাচ্চু হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা মহোৎসব নিয়মিত পালন করতে সব ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে।

রথযাত্রা সফল করতে হিন্দু সম্প্রদায়ের সব পেশার মানুষ পায়ে হেঁটে ও রশি টেনে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দিনব্যাপী অগ্নিহোত্র যজ্ঞ, বৈদিক নৃত্য ও গীতা পাঠ করা হয়। হাজারো ভক্তরা জগন্নাথ দেবকে বিভিন্ন রকম ফল, ফুল নিবেদন করে উলুধ্বনি দেওয়া হয়।

এনএএন টিভি/বশির আহম্মদ মোল্লা