বিদেশ-ফেরত নারী অভিবাসী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার এবং মর্যাদা সুরক্ষাকল্পে সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্প।
পবিত্র কোরআন তেলাওয়াত ও ব্র্যাক জেলা সমন্নয়কের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সেলিনা আক্তার, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, প্রকৌশলি নাবিলা নুঝাত এবং আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তা, বিদেশ ফেরত অভিবাসী, উদ্যোক্তা, ব্র্যাকের সুবিধাভোগী নারী ও নারী মাইগ্রেশন ফোরামের সদস্য বৃন্দ।
একজন বিদেশ ফেরত নারী কান্না জরিত কণ্ঠে বলেন তিনি ১০ বছর বিদেশে ছিলেন দেশে ফিরে কিছুই পান নি। এখন তাকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। তার পরামর্শ, সকল প্রবাসীর যেন নিজের নামে একাউন্ট থাকে এবং সঞ্চয় করে। “দালালরা ভিসার কাগজপত্র আগে দেয় না বরং বিদেশে যাওয়ার আগের দিন বা যাওয়ার সময় দেয় তাই কাগজপত্রগুলো যাচাই করার সুযোগ থাকে না এবং বিদেশে গিয়ে দেখা যায় কথার সাথে কাজের মিল নেই”, বলেন আরেক ভুক্তভোগী নারী অভিবাসী। একজন আইনজীবী বলেন “আকামাতে যদি ইংরেজী ও আরবীর সাথে বাংলায়ও কাজের কথা লেখা থাকে তাহলে প্রবাসীদের বুঝতে সুবিধা হবে” স্থানীয় একটি এনজিওর পরিচালক বলেন “দালালরা ব্র্যাকের টার্গেট গ্রুপ হতে পারে” জেলা জনশক্তি কর্মকর্তা উল্লেখ করেন Prevention is better than cure অর্থাৎ বিদেশে যাওয়ার আগেই সচেতন হয়ে সঠিক ভাবে গেলে প্রতারণা থেকে রেহাই পাওয়া সম্ভব।
এছারাও ব্র্যাককে মন থেকে ভালোবাসেন বলে জানান নরসিংদী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা। বিদেশগামীদের প্রতি নরসিংদী জেলার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক পরামর্শে বলেন যে দালালের সাথে একটি চুক্তি করে যে বিদেশ যাওয়ার কমপক্ষে ৭ দিন আগে ভিসার কাগজ প্রদান করবে। তিনি সকল এনজিও ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়ে কর্মশালা আয়োজনের পরামর্শ দেন। জেলা তথ্য কর্মকর্তা জানান তিনি এই কর্মশালা থেকে সমৃদ্ধ হলেন এবং অন্যান্য অনুষ্ঠানে এসব প্রচার করবেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বিদেশ ফেরতদের ভুল থেকে শিক্ষা নিতে বলেন এবং জানান মধ্যপ্রাচ্যে গৃহকর্মী ভিসায় যেতে কোনো প্রকার অর্থ খরচ হয় না। দালালকে দেয়া টাকা তারা নিজেরাই ভোগ করেন। কর্মশালার প্রধান অতিথী বলেন “আমি নারী আমি সব পারি”।
সবশেষে কর্মশালার সভাপতি ব্র্যাক জেলা সমন্নয়ক মিজানুর রহমান সমাপনি বক্তব্যের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন। কর্মশালায় সৌদিআরব ফেরত একজন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত নারি অভিবাসী কে মুদির দোকানের জন্য ৯০,০০০ টাকা ম্যাটেরিয়াল সাপোর্ট প্রদান করা হয়।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
