ঢাকায় আসবেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

প্রায় ১৪ বছর আগে ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। আবারও রাজধানীতে পা রাখতে চলেছেন এই অভিনেতা। একটি বানিজ্যিক প্রতিষ্ঠানের ফ্যাশন শোতে অংশ নিতে আসবেন বলে শোনা যাচ্ছে।

ভিডিও বার্তায় অর্জুন রামপাল বলেন,
‘হাই ঢাকা, আমি অর্জুন রামপাল, যারা আমাকে চিনেন না; আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী ৭ জুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। যাদের আমন্ত্রণে আসছি তাদের আয়োজন আমার বেশ ভালো লেগেছে। আশা করছি আপনারা সবাই থাকবেন, সবার সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটবে।’

জানা গেছে, বিএইচএন এক্সপেরিয়েন্স প্রেজেন্টস ব্লু ড্রপস বাই জুরহাম আয়োজিত এক ফ্যাশন শোতে অংশ নেবেন এই বলিউড তারকা। ঢাকার মাটিতে পা রাখবেন আগামী ৭ জুন। শো স্টপার হিসেবে থাকবেন তিনি।

১৪ বছর আগে ২০১০ সালে যখন তিনি ঢাকা আসেন তখন তার সঙ্গী হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি।

 

এনএএন টিভি