নরসিংদীর কারাগারে হামলা-ভাংচুরের সময় দায়িত্ব অবহেলার দায়ে কারারক্ষিসহ ৭৭জন বরখাস্ত

নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাংচূর, অগ্নিসংযোগের সময় দায়িত্বে নিয়োজিত ৬৬জন কারারক্ষি এবং অন্যান্য পদের ১০জনসহ মোট ৭৭ জনের সবাইকে বরখাস্ত করা হয়েছে। এর আগে দায়িত্বে অবহেলার দ্বায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়।

পাশাপাশি সকলের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে। সোমবার ২৯ জুলাই
স্বাক্ষরিত এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ।
বুধবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল।

এর আগে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাংচূর, অগ্নিকান্ড ঘটিয়ে ৯জন জঙ্গীসহ ৮২৬ আসামীর সবাইকেই ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র-গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরণের অসবাপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

এনএএন টিভি/বশির আহম্মদ মোল্লা