মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো রসুন আমদানি

দেশের আমদানীকারক ব্যাবসায়ীরা বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো আমদানি করেছে রসুন। সিংগাপুর পতাকাবাহী ‘এমভি মার্কস ডাভাও’ নামের একটি জাহাজ রসুন নিয়ে চীনের কুইংডো বন্দর থেকে ছেড়ে এসে ১৮ জুলাই মোংলা বন্দরে পৌঁছায়।

সোমবার (২৯ জুলাই) খুলনা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান জাহাজে আসা ৫৮ মেট্রিক টন এই রসুন খালাস করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান পূরবী ট্রেডার্স চীন থেকে দুটি ৪০ ফিট কন্টেইনারে ৫৮ মেট্রিক টন রসুন আমদানি করে। এর মধ্যে দিয়ে মোংলা বন্দরে এই প্রথম রসুন আমদানি হয়। পরে কাস্টমস কায়িক পরিক্ষা সম্পন্ন শেষে সোমবার খালাস করে দেশের বিভিন্ন পাইকারি বাজারে সড়ক পথে পাঠানো হয়।

তিনি বলেন, মোংলা বন্দর দিয়ে চলতি মাসের ১ জুলাই-২৭ জুলাই পর্যন্ত ৫৭ টি বিদেশি বাণিজ্যিক জাহাজে জুট, জুট গুডস, চিংড়ি, সাদামাছ, তৈরি পোশাক, কটন, স্লাগ রপ্তানি ও মেশিনারিজ, সার, কয়লা, পাথর, জিপসাম, গ্যাস, সয়াবিন তেল, পাম ওয়েল, ফ্ল্যাইএস, গাড়ি আমদানি হয়। যার পরিমান ৫ লাখ ৯৫ হাজার মেট্রিক টন কার্গো, ১৪৭৪ টিইইউজ কন্টেইনার ও ১৩৪৯ টি গাড়ি।

এনএএন টিভি

Share this news as a Photo Card