নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী কলেজ এর বৃক্ষরোপণ কর্মসূচি

নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী কলেজ এর বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

আসুন গাছ লাগাই গাছের পরিচর্যা করি সবুজ সমৃদ্ধ পৃথিবী গড়ি” এই প্রতিপদ্যকে সামনে রেখে,নির্মল বায়ু, জীব ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে বাঁশগাড়ী কলেজ এর উদ্যোগে সমাজ সেবক মোঃ রবিউল্লাহর কোরআন তেলায়েত এর মাধ্যমে ব্যাপক প্রস্তুতি নিয়ে সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন পেশার অসংখ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃহ্মরোপন কর্মসূচী সফলভাবে সম্পুন্ন করা হয়।

আজ সকালে নরসিংদীর রায়পুরায় বাঁশগাড়ী কলেজ প্রাঙ্গনে বাশগাড়ি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর, রায়পুরা উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাাফিজুর রহমান, অফিসার্স ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস, বাঁশগাড়ী কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মুজিবুর রহমান আবুলি, বাঁশগাড়ী কলেজ এর প্রতিষ্ঠাতা সদস্য ফাইজুর রহমান সরকার, দাতা সদস্য মোঃ রবিউল্লাহ। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাঁশগাড়ী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরকার ছন্দু, বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, রায়পুরা উপজেলার বিএনপির সদস্য সমাজ সেবক মোঃ কামাল হোসেন, সমাজসেবক ডা: আওলাদ হোসেন, সমাজ সেবক মোঃ মানিক মিয়া ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফরিদ মিয়া প্রমুখ।

এনএএন টিভি  / বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card