স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী মডেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সকালে নরসিংদীর পাঁচদোনায় ড্রিম হলিডে পার্ক অত্যান্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। এনবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মন্ধসঢ়;জুর এলাহী। উদ্বোধক ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. ফকির রফিকুল আলম (কিরন), প্রধান আলোচক ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনসালন্টে ও নরসিংদী মডেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. আরিফুল হক (শুভ), শুভেচ্ছা জ্ঞাপন করেন নরসিংদী মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী মডেল কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন নরসিংদী মডেল কলেজের পরিচালক নুরুল আমিন সানি, মোস্তফা আল আমিন, আহম্মদ হোসেন ফকির, জাকারিয়া প্রধান, ওমর ফারুক ভূঁইয়া, আতিকুল ইসলাম, এসএম খাদিজা আক্তার, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কিবরিয়া ভূইয়া, তানভীর আহমেদ, মনিরুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন তাসমিয়া ইসলাম প্রতীতি।
বক্তব্য রাখেন ইব্রাহিম সরকার, জান্নাত মৃধা কারিনা, ইভা রহমান, জুয়াইরিয়া তাওসিয়াত। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আতিকুল ইসলাম, এসএম খাদিজা আক্তার, এস এইচ মিলন, গোস্টলাল দাসন। বক্তৃতার পূর্বে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অতিথিগণ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভাল মানুষ হবে। কখনো মা-বাবার অবাধ্য হবেনা। শিক্ষকদের কে সম্মান করবে। তা না হলে জীবনে কখনো উন্নোতি করতে পারবে না। কাজেই মা-বাবা ও শিক্ষকদের অবাধ্য হবে না। দেশে মেধাবীর অভাব নেই, ভাল মানুষের খবই অভাব।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
