নরসিংদী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী মডেল স্কুলের ২২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল সকালে ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিলেন জেলা পরিষদ নরসিংদীর চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূইয়া।

উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মধা, ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুররহমান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও নরসিংদী মডেল স্কুল পরিচালনা পর্ষদ-এর চেয়ারম্যান মন্ধসঢ়;জুর এলাহী।

স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী মডেল স্কুলের অধ্যক্ষ ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান। উপস্থিত ছিলেন নরসিংদী মডেল স্কুল পরিচালনা পর্ষদ-এর পরিচালক আবদুল হালিম, শাহদাৎ হোসেন, আশিক মাহমুদ, এ স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা শিরিনসহ সকল শিক্ষক।

 

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা