নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করছে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন

নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করছে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। করোনাজনিত কারণে দেশব্যাপী অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হওয়ায় সারাদেশের নেয় কুড়িগ্রাম জেলায় নির্মাণ শ্রমিকদের কর্মসংস্থানের নানামুখী সংকট সৃষ্টি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি পাল্লা দিয়ে বাড়ছে। নির্মাণ ব্যয় প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় অর্থাৎ রড, সিমেন্ট, ইট, বালু, খোয়া সহ অন্যান্য উপকরণের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

এ কারণে সাধারণ মানুষ বাসা বাড়ি নির্মাণ সহ বিধি নির্মাণ কাজ অনেকটা বন্ধ রেখে। বাজার মূল্যের সাথে নির্মাণ শ্রমিকরা পাল্লা দিয়ে চলতে না পারায় প্রতিনিয়ত মানবেতর জীবন যাপন করছে। বেকার হয়ে পড়েছে জেলার শত শত ইমারত নির্মাণ শ্রমিক।

সেইসাথে দীর্ঘ সময় কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে মামলা মোকদ্দমায় যুক্ত থাকায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রমিক নেতৃবৃন্দ নানা ভাবে সমস্যায় জড়িয়ে পড়েন। শত প্রতিকূলতার মাঝেও শ্রমিকবান্ধব কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম তার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বিরোধ মিমাংসা করে
কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে তাদের দায়িত্ব বুঝে দেন।

কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, কার্যকরী সভাপতি বাবর আলী, সহ-সভাপতি নুর আলম, সহ-সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক এরশাদুল হক, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ইয়াছিন আলী, সাইট পরিদর্শন সম্পাদক আব্দুল জলিল
(মজনু), প্রচার সম্পাদক আমজাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কার্যকরী সদস্য হবিবর রহমান হবি, রুবেল রহমান, রফিকুল ইসলাম (রং), রফিকুল ইসলাম (রাজ), আমিনুল ইসলাম যথাযথ দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমান কমিটির সার্বিক সহযোগিতায় ইমারত নির্মাণ শ্রমিকতের জীবনমান উন্নয়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিক ভাবে নানা কর্ম তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মৃত শ্রমিক পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান, নির্মাণ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু সেবা ক্যাম্প স্থাপন করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

সেই সাথে আগামীতে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ রক্ষা করা হয়েছে। সরকার ঘোষিত বাজার মূল্যের সাথে সমন্বয় করে নির্মাণ শ্রমিকদের দৈনিক পারিশ্রমিক নির্ধারণ ও তা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছে।

ইতিমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোড়ালো করতে পাটেশ্বরী বাজারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোগডাঙ্গা উপ-কমিটি গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। শ্রমিকের কর্মসংস্থানে নিরাপত্তা সৃষ্টি এবং শ্রমিকদের দাবি বাস্তবায়নে শ্রমিক সংগঠন কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন জানায়, সরকার ঘোষিত ইমারত নির্মাণ শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক বাস্তবায়নে আমরা সর্বাত্মকভাবে সব মহলের সাথে কথা বলে যাচ্ছি।

কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুল হক জানায়, সবার সহযোগিতা থাকলে আমাদের লক্ষ্য শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়ন সবকিছু নিশ্চিত হবে।

এনএএন টিভি / মোঃ রফিকুল ইসলাম