নীলফামারীতে টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫ খ্রি.) দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রাম এবং কিশোরগঞ্জ ইউনিয়নের কেশবা উত্তরপাড়া গ্রামে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ উপস্থিত থেকে টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব ও সচেতনতা বিষয়ে তথ্যচিত্রটি উপভোগ করেন। ডকুমেন্টারিতে টাইফয়েডের কারণ, লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সরকারের টিকাদান কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
প্রদর্শনী শেষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে উপস্থিত দর্শকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, “টাইফয়েড টিকাদান কর্মসূচি–২০২৫” এর লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি করা এবং সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও বেগবান করা।
ওমর ফারুক/এনএএন টিভি