জীবননগরে পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টার দিকে কুলতলা মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর এই দূর্ঘটনার ঘটে।
নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। তার স্বামী আব্দুর রহমানও গত দুই মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সামেনা খাতুনসহ তিনজন মহিলা সকাল ১১ টার দিকে কুলতলা গ্রাম থেকে পাখি ভ্যানে করে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে উদ্দেশ্যে যাচ্ছিলেন। পাখি ভ্যানটি কুলতলা মসজিদের নিকট পৌঁছালে একটি ছোট বাচ্চা হঠাৎ করেই ভ্যানের সামনে চলে আসে। ভ্যানচালক বাচ্চাটিকে বাঁচাতে গেলে ভ্যানটি উল্টিয়ে যায়। এতে ভ্যানচালকসহ ভ্যানে থাকা যাত্রীরা রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন। এদিকে সামিনা খাতুনের মাথা রাস্তায় উপর পড়লে তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর শুনেছি। পাখি ভ্যান থেকে পড়ে গৃহবধূ সামেনা খাতুনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
শামসুজ্জোহা পলাশ/এনএএন টিভি