পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর পুত্র রোনালদো জুনিয়র। ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তুরস্কে অনুষ্ঠেয় একটি টুর্নামেন্টে খেলবেন তিনি।

সেই টুর্নামেন্টকে সামনে রেখে অনূর্ধ্ব-১৬ দলের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ ফিলিপ রামোস। যুব এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পতুর্গাল অনূর্ধ্ব-১৬ দল।

সবশেষ মে মাসে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক হয় রোনালদো জুনিয়রের। সেখানে দলের হয়ে ৪ ম্যাচে দুই গোল করেন সিআরসেভেন পুত্র। এছাড়াও, নিজের বাবার ক্লাব আল নাসরের বয়স ভিত্তিক দলে নিয়মিত লেফট উইঙ্গার পজিশনে খেলছেন সিআরসেভেন জুনিয়র।