নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে সন্ধ্যা রাণী দাস (৩৭)নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সন্ধ্যা রাণী দাস উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলোনির রাস্তার মাথা নামক স্থানে দক্ষিণ চরমজিদ গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথ এর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের ভাসুরের ছেলে শিমুল দেবনাথ জানান, সকালে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান সন্ধ্যা রানী। যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে সবাইকে বিষয়টি জানান। সাথে সাথে তার বমি শুরু হয়। পরে বাড়ির লোকজন তাকে প্রথমে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এন্টি ভেনম না থাকায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পুলিশকে নিহতের পরিবার বিষয়টি অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে আইনগত সহায়তা দেওয়া হবে।

এনএএন টিভি