নোয়াখালীর-৪(সদর-সুবর্ণচর) আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর গ্রেফতারের খবরে সুবর্ণচরে মিষ্টি বিতরণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সুবর্ণচর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার দুপুরে উপজেলার খাসেরহাট রাস্তার মাথায় এ কর্মসূচী পালন করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিএনপির উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমন এর নেতৃর্তে দুপুর ২টার দিকে চরবাটা খাসের হাট রাস্তার মাথা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চরবাটা খাসেরহাট বাজার প্রদক্ষিণ শেষে উত্তর বাজার পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমবেত নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী, যুবদল সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমন, নূরুল হুদা, নিজাম উদ্দিন ফারুক, সেচ্ছাসেবক দল নেতা রিয়াজ উদ্দিন শাকিল, ছাত্রদল নেতা মামুন হোসেন রুহান ও আলী আহসান তারেক প্রমূখ। মিছিলে শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে একরামের গ্রেপ্তারের খবরে নেতকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, গত ১৫ বছেরে শেখ হাসিনার শাসন আমলে আমাদের অসংখ্য নেতাকর্মীর খুন গুম ও নির্যাতনের শিকার হয়েছে। একরামুল করিম চৌধুরী এমপি হওয়ার পর থেকে সুবর্ণচরের কোন নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারেনি। জুলুম নির্যাতন সহ্য করে আমরা দলীয় কর্মকান্ড চালিয়েছিলাম। আজ আমরা স্বাধীন ভাবে কর্মসূচী পালন করছি। তার গ্রেপ্তারের খবরে আজ সুবর্ণচরবাসী আনন্দিত।
উল্লেখ্য গতকাল রাতে নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিমকে চট্টগ্রামের খুলশির একটি বাড়ি থেকে হত্যা, গুম অপহরণ ও অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়। পরে সকালে নোয়াখালীর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন
