নোয়াখালীর সুবর্ণচরে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি ও নন-পিজি খামারিদের ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ঘটিকা হইতে দুপুর ১ঘটিকা পর্যন্ত উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড.একেএম হুমায়ুন কবির, জেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ ডা.মো. ফখরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো.আতাউর রহমান ও মনিটরিং কর্মকর্তা মো.মাহমুদুল হাসান।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি ও নন পিজি ৪০ জন সদস্য পুরুষ ও মহিলা.ব্যাংক কর্মকর্তাব্যবসা প্রশাসনের শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ।
ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষক জেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, প্রশিক্ষক হিসেবে ব্যবসা ও উন্নয়ন বিষয়ে এলডিডিপির আওতায় কর্মশালায় পিজি ও নন পিজি সদস্যদের ব্যবসার ধরণ ও ব্যবসায়িক পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করি। এতে আমার ধারণা উক্ত প্রকল্পের আওতায় সকল সদস্যদের ব্যবসার সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

 

এনএএন টিভি /মুজাহিদুল ইসলাম সোহেল