পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে জুনায়েদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ হোসেন ওই গ্রামের শিমুল হাওলাদারের ছেলে।
সে সবার অগোচরে নিজেদের পুকুরে পড়ে যায়। তাকে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Comments are closed.