বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে উপজেলার গদাইপুর বাজার চত্ত্বরে গাছের চারা বিতরণ অনুষ্ঠান উপজেলা কৃষক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি মো: মেছের আলী সানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ (পাইকগাছা কয়রা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা: মোঃ আব্দুল মজিদ। উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, মিজান জোয়াদ্দার, আসাদুজ্জামান খোকন, মোকলেসুর রহমান কাজল, আসাদুজ্জামান মামুন, শহিদুর রহমান, আজিবর রহমান, সেকান্দার আলী, তৈয়েবুর রহমান, আসাদুল ইসলাম, রাসেল, জাবেদ আলী, সেকেন্দার আলী, প্রদীপ রায়, সাহেব শাহিন, ডাঃ শাহামত আলী,আমানুল্লাহ, আজিবর রহমান, মুক্তার হোসেন, শাহীনুর সরদার,জয়নাল গাজী, ভোলা প্রমুখ।##
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
