পাইকগাছা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৪ আসামী কে গ্রেফতার করেছে।বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের মৃত পীর আলী সরদারের ছেলে আছাদুল সরদার(৪০) ও মুকুল সরদার, দেলুটি ইউনিয়নের হারান গাজীর ছেলে রায়হান গাজী(৫০) এবং গড়ইখালি ইউনিয়নের হোগলার চক গ্রামের ওয়াব শেখের ছেলে ওমর শেখ।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,গ্রেফতারি পরোয়ানার আসামীদের বৃহস্পতিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে ।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Comments are closed.