প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ৭ দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ষ্টল পরির্দশন

নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সারা দেশের ন্যায় ৭ দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ষ্টল পরির্দশন করা হয়েছে। আজ সকালে নরসিংদী আলীজান জুটমিলস মাঠে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ শাহজালাল এর সভাপতিত্বে ও ভেটেনারী সার্জন (প্রাণিসম্পদ) ডা: আব্দুল্লাহ আল মামুন সাগর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম, শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, নুরালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ হোসেন, নরসিংদী সদর উপজেলা ডেইরি এসোশিয়েন এর সভাপতি শফিকুল ইসলাম মাসুম,নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্প্রসারন ও ডেইরী উন্নয়ন অফিসার ডা: মানছুরা আক্তার, নরসিংদী সদর উপজেলা সি:মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার ধর, নরসিংদী সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার হাদিউর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহম্মদ,নরসিংদী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ কে এম সুলিম আহম্মেদ সজিব, নরসিংদী সদর উপজেলা পাট অফিসার আব্দুর রহিম সিদ্দিক, নরসিংদী সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আওসাফুল ইসলাম প্রমুখ।

এছাড়া প্রধান অতিথি ৭ দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ষ্টল পরির্দশন শেষে ৫টি ক্যাটাগরীতে বিভিন্ন প্রতিষ্টান এর প্রধান এর হাতে সম্মানী চেক প্রদান করেন। ১ম স্থান অধিকারী ৩ হাজার,২য় স্থান অধিকারী ২হাজার,৩য় স্থান অধিকারী ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করেছেন।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা