পাইকগাছায় স্বামীর মারপিটে স্ত্রী’র মৃত্যু

খুলনার পাইকগাছায় স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
এলাকাবাসি ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটি গ্রামের ফরিদ গাজীর মেয়ে আবেদা বেগম (২৭)এর সাথে হরিঢালী গ্রামের জাকারিয়া সরদার(৩৩)এর সাথে বিবাহ হয়। তাদের ঘরে ৮ বছর ও ২ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। ছাগল বিক্রয়ের টাকা নিয়ে গত ৪ মে শনিবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে টাকা চাওয়াকে কেন্দ্র কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী আবেদা বেগমকে স্বামী জাকারিয়া মারপিট করে রক্তাক্ত জখম করে। মারাত্মক আহত অবস্থায় আবেদা বেগমকে প্রথমে তালা হাসাপাতালে এবং পরের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭ টায় দিকে আবেদা বেগম মৃত্যু বরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহত আবেদার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।  পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান নিহত আবেদার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card